ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • ভারতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২০

    ভারতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২০
    ভারতে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ/ ছবি: এনডিটিভি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (৩ নভেম্বর) সকালে রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি যাত্রীবাহী বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বাসটি ভিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকের কঙ্কর ও পাথরগুঁড়া বাসের ভেতরে ঢুকে পড়ে, এতে বহু যাত্রী চাপা পড়ে মারা যান।

    নিহতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, ১০ জন নারী এবং বাস ও ট্রাকের দুই চালকই রয়েছেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় না। সংঘর্ষেরর পর কঙ্করের নিচে চাপা পড়ে বাঁচার জন্য চিৎকার করছিলেন অনেকে। ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ ও আহতদের বের করার জন্য বাসের অংশ কেটে ফেলেন উদ্ধারকর্মীরা। চালকের আসনের পেছনের ছয় সারির যাত্রীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, তাদের অধিকাংশ ঘটনাস্থলেই প্রাণ হারান।

    তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করে কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার নির্দেশ দিয়েছেন।

    রাজ্যের পরিবহনমন্ত্রী পোন্নাম প্রভাকর দুর্ঘটনার কারণ জানতে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াই নাগিরেড্ডির সঙ্গে কথা বলেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে রাঙ্গা রেড্ডি জেলার প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

    প্রধান বিরোধী দল বিএআরএসের কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাও দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকারের উচিত অবিলম্বে নিহতদের পরিবার ও আহতদের সহায়তা দেওয়া এবং সেরা চিকিৎসা নিশ্চিত করা। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।

    সূত্র: এনডিটিভি


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ