ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • নায়ক সাইমনের বাবার নির্বাচনী কার্যালয়ে আগুন

       নায়ক সাইমনের বাবার নির্বাচনী কার্যালয়ে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাদেকুর রহমানের অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান চিত্রনায়ক সাইমন সাদিকের বাবা।  

    ঘটনার পর সায়মন সাদিক তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টে করে লিখেছেন, আমাদের মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজারের আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমার আব্বুর নির্বাচনী অফিস ভোর রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। পুড়িয়ে ফেলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ও সকল পোস্টার। বঙ্গবন্ধুর বাংলাদেশে এই উচ্ছৃংখলতা মেনে নেওয়া কঠিন। আমরা এই নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    সায়মন সাদিক বলেন, কে বা কারা জালালপুর বাজারের কাছের নৌকার অফিসে অগ্নিসংযোগ করে। এ সময় পোস্টার ও আসবাবপত্র পুড়ে যায়। সকালে নৌকার সমর্থকরা অফিসে গিয়ে এ অবস্থা দেখতে পান। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকার প্রার্থীর কার্যালয়ে ভোরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ