ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নারী-পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট সামান্থা!

    নারী-পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট সামান্থা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    গত অক্টোবরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একই ইন্ডাস্ট্রির অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসার জীবনের ইতি টানেন। জানা যায়, বিয়ের পরও সিনেমায় সামান্থার খোলামেলা দৃশ্যে অভিনয় ও সাহসী ফটোশুট করার কারণে তাদের সংসারে বিচ্ছেদ হয়েছে।

    এদিকে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে মেলে ধরছেন সামান্থা। একাধিক বোল্ড ফটোশুট করেছেন। যুক্ত হচ্ছেন একের পর এক বড় প্রোজেক্টে। এবার তিনি যুক্ত হলেন একটি আন্তর্জাতিক সিনেমায়। নাম ‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’।

    এই সিনেমাতেই সামান্থাকে দেখা যাবে বাইসেক্সুয়াল বা উভকামী চরিত্রে। যিনি নারী ও পুরুষ উভয়ের প্রতি আকর্ষণ বোধ করেন। তামিল এই চরিত্রটি একটি গোয়েন্দা এজেন্সি পরিচালনা করে। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে এসব তথ্য জানা গেছে।

    সিনেমাটি পরিচালনা করছেন জন ফিলিপ। যিনি এর আগে ‘ডাউনটন অ্যাবে’ সিরিজ নির্মাণ করে আলোচিত হয়েছেন। নতুন সিনেমাটি সম্পর্কে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন তিনি।

    এর আগে সামান্থাকে সাহসী চরিত্রে দেখা গেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনে। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী খ্যাতিমান অভিনেতা মনোজ বাজপায়ীর সঙ্গে।

    সামান্থার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘শকুন্তলাম’ ও ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ উল্লেখযোগ্য। দুটি সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এছাড়া বলিউডেও একটি সিনেমা করার ব্যাপারে আলাপ চলছে তার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ