ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • করোনায় মৃত্যু নেই ছয় বিভাগে

    করোনায় মৃত্যু নেই ছয় বিভাগে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ একজন ও নারী দুইজন। তাদের সকলেই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৭৩ জনে।

    গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়। অবশিষ্ট ছয় বিভাগ- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

    শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    দেশে গত বছরের ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। আজ (২৬ নভেম্বর) পর্যন্ত সর্বমোট করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ২০৭ জনের মৃত্যু হয়। সবচেয়ে কম মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন।

    এছাড়া চট্টগ্রামে পাঁচ হাজার ৬৮০ জন, রাজশাহীতে দুই হাজার ৫০ জন, খুলনায় তিন হাজার ৬০৯ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৭০ জন এবং রংপুর বিভাগে এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ