ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • নৌকার বিপক্ষে কাজ করায় ৩১ জন আ.লীগ থেকে বহিষ্কার

    নৌকার বিপক্ষে কাজ করায় ৩১ জন আ.লীগ থেকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার ডুমুরিয়ার শরাফপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থানসহ বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় ৩১ নেতা-কর্মীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

    শরাফপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রেজাউল করিম গোলদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

    দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ডুমুরিয়া উপজেলার ৮ নং শরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএআইএম উবাঈদ উল্লাহর। তার পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী শেখ রবিউল ইসলামের চশমা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ থেকে ৩১ জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

    বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবদ্বীপ কুমার দাশ, জিয়াউল হক মিঠু, আ. হাকিম বাদল, আলমগীর হোসেন মোড়ল, নুরুজ্জামান মিলন, মঞ্জু মোল্যা, অমৃত সাগর দাস, শ্যামল কান্তি দাশ, কিনু রাম দাশ, সঞ্জয় গোলদার, রাম সরদার, সেলিম তরফদার, মিন্টু সরদার, হাফিজুর মোল্যা, পুলিশ কৃষ্ণ রাহা, রমেশ কুন্ডু, রোকেয়া খাতুন, মোজাফ্ফর হোসেন শেখ, মিন্টু ফকির, নিখিল চন্দ্র মন্ডল, অমিনুর মোল্যা, হাবিবুল্লাহ বাবলু, মেহেদী হাসান লেলিন, মনিরুজ্জামান বাবু, ইমরান হোসেন, নাহিম বিশ্বাস, প্রভাত মন্ডল, লাকী সুলতানা, শেখ কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক গাজী ও রানা শেখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ