ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২৪ ঘণ্টায় বরিশালে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু 

    ২৪ ঘণ্টায় বরিশালে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা ও উপসর্গে মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরও ৭ জনের নাম। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। বরিশাল বিভাগে এই সময় আরও ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


    আর এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এনিয়ে বিভাগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে।

    মৃত্যু তিনজন হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নুরজাহান (৭৫), ঝালকাঠির দক্ষিণ রাজাপুরের সিয়াম (৪৫), ভোলা সদরের গাজীপুর রোডের মাহামুদা বেগম (৪৪)।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের নমুনা সংগ্রহ  করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

    সোমবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি। এ অবস্থায় শুধু করোনার টিকা গ্রহণ করলেই চলবে না সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

    বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২০ জন। এরপর ভোলায় ১৯ জন, পটুয়াখালীতে ১২ জন, পিরোজপুরে ১১ জন ও বরগুনায় ৪ জন । এনিয়ে গত ১৩ মাসে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২১ জন।

    এরমধ্যে সর্বোচ্চ বরিশালে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৪৬৫ জন, এরপর পটুয়াখালীতে দুই হাজার ৮৬ জন, ভোলায় এক হাজার ৬৯২ জন, পিরোজপুরে এক হাজার ৫৬১ জন, ঝালকাঠিতে এক হাজার ২১০ জন এবং বরগুনায় এক হাজার ২০৭ জন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ৬২ জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে বিভাগটিতে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬০ জন। আর বিভাগটিতে করোনা আক্রান্ত দুই হাজার ৭৬১ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে কিছু রোগী হাসপাতালে ও অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন।

    বিভাগটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত ২৫৩ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায় ১০৪ জন। এরপর পটুয়াখালীতে ৫০ জন, পিরোজপুরে ৩১ জন, ঝালকাঠিতে ২৪ জন, বরগুনায় ২২ জন ও ভোলায় ২২ জন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ