ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • হাফ ভাড়ার বিষয়ে বৈঠক চলছে

    হাফ ভাড়ার বিষয়ে বৈঠক চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি সুরাহা করতে বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের সঙ্গে বিআরটিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

    শনিবার (২৭ নভেম্বর) দুপুরে  রাজধানীর বনানীতে বিআরটিএ'র প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এই আলোচনা শুরু হয়।


    আলোচনায় উপস্থিত রয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, বিআরটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. আশফাক।  

    এছাড়াও বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বিআরটিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

    সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়াও বৃদ্ধির করা হয়। এরপর নগরীতে সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এরপরই রাজধানীতে শিক্ষার্থীরা বাসে হাফ পাশের দাবিতে সড়ক অবরোধসহ আন্দোলন শুরু করে। হাফ পাশের দাবিতে পরিবহন শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডাসহ ঝামেলার সৃষ্টিও হয়। এ বিষয়টি সুরাহা করতেই বৈঠক শুরু হয়েছে।

    বৈঠকে এ বিষয়ে বিস্তর আলোচনা করা হবে। বাসে শিক্ষার্থীদের হাফ পাস ও শ্রমিকদের সন্তোষ-অসন্তোষ নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন কর্মকর্তা।

    বৈঠক শেষে সবার সিদ্ধান্ত গণমাধ্যমে জানানে হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ