ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান

    ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখা ছাত্রলীগের আসন্ন বার্ষিক সম্মেলন উপলক্ষে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

    আগ্রহীদের ২৮ নভেম্বর (রোববার) থেকে ২ ডিসেম্বরের মধ্যে মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে প্রতিদিন দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত দফতর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর।

    শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাবি ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন হল সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আনন্দমুখর পরিবেশে জীবনবৃত্তান্ত জমাদানের আহ্বান জানানো হচ্ছে।


    জীবনবৃত্তান্তের সাথে প্রয়োজনীয় সংযুক্তি

    ১. পাসপোর্ট সাইজ ছবি ৪ কপি
    ২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র/ ছাত্রত্বের প্রমাণপত্রের কপি
    ৩. জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদের কপি
    ৪. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার সার্টিফিকেট/মার্কশিটের কপি 
    ৫. স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণিতে সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেট/মার্কশিটের কপি
    ৬. ক্রীড়া/সামাজিক/সাংস্কৃতিক বা অন্য কোনো দক্ষতামূলক কর্মকাণ্ডের সনদ/স্বীকৃতির কপি।

    উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পর গত ৩০ অক্টোবর হল সম্মেলনের তারিখ ঘোষণা করলেও নতুন তারিখ ঘোষণা না করে সেটিও আবার পেছানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ