ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • এবার আয়কর বিবরণী জমার সময় বাড়ছে না

    এবার আয়কর বিবরণী জমার সময় বাড়ছে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন। সেক্ষেত্রে আইন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর বা মঙ্গলবার আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হবে। এরপর জমা দিতে চাইলে দিতে হবে জরিমানা।

    শনিবার সংবাদমাধ্যমকে এ কর্মকর্তা এও বলেন, সময় মতো আয়কর রিটার্ন দাখিলে কারও কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করলে বিনা জরিমানায় এক মাস সময় পাবে।

    আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণী দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে বলেও জানান তিনি।

    জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের আয়কর বিবরণী দাখিলের অনুরোধও জানান আলমগীর।

    বর্তমানে দেশে ৬০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। প্রতিবছরই তাদের আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়ম রয়েছে।

    আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনাভাইরাস মহামারির কারণে গতবছর আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ