ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বক্তব্য শেষ করেই মৃত্যুর কোলে অধ্যক্ষ

    বক্তব্য শেষ করেই মৃত্যুর কোলে অধ্যক্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর ইউনিয়নে নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার পর আসনে বসার সময় পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন সরকারের মৃত্যু হয়েছে। তিনি দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।

    রেডিও চিলমারির স্টেশন ম্যানেজার বশির আহমেদ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কলেজের হল রুমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কর্মিসভার আয়োজন করা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী খায়রুল ইসলাম বাবলুসহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। অধ্যক্ষ সভায় বক্তব্য দেওয়ার পর নিজ আসনে বসতে গেলে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই কলেজের প্রতিষ্ঠাতা মৃত আব্দুল জলিল সরকারের ছেলে। দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী খায়রুল ইসলাম বাবলু বলেন, কর্মিসভায় বক্তব্য শেষ করে বসার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কলেজ মাঠে জানাজা শেষে শনিবার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ