ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সড়কে শিক্ষার্থীরা: দেখছেন লাইসেন্স

      সড়কে শিক্ষার্থীরা: দেখছেন লাইসেন্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, নটর ডেম কলেজছাত্র নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন।

    রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নীলক্ষেত মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা।

    পরে সেখান থেকে মিছিল নিয়ে সিটি কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন।এরপর দুপুরে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থান নিয়ে যানবাহনচালকের লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা সেখানে অবস্থান করছিলেন এবং সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

    নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম জানান, স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী নীলক্ষেত থেকে একটি মিছিল নিয়ে সিটি কলেজ পর্যন্ত গিয়েছে। কয়েকদিন যাবত ছাত্ররা যেসব দাবি নিয়ে রাস্তায় অবস্থান করেছিল সেই সব দাবি নিয়ে তারা এখন সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে।

    ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী জানান, গতকালকের মতো ছাত্ররা ধানমন্ডি ২৭ নম্বরের মাথায় মিরপুর রোডে অবস্থান নিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ