ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ‘ঢাকা নগর পরিবহন’ চালুর তারিখ পেছাল

     ‘ঢাকা নগর পরিবহন’ চালুর তারিখ পেছাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস রুট। কিন্তু ১৯তম সভা শেষে এই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৬ ডিসেম্বর থেকে এই সেবা চালু করার কথা জানিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

    রোববার (২৮ নভেম্বর) ডিএসসিসি নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে এ তথ্য জানানো হয়।

    সভা শেষে কমিটির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা নির্দিষ্ট তারিখেই পাইলটিং চালু করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি ১ ডিসেম্বর তারিখটা আমরা ঠিক রাখতে পারিনি। দীর্ঘদিন ধরে গণপরিবহনে যে বিশৃঙ্খলা তা দ্রুত অবসান ঘটানো অত্যন্ত দুরূহ কাজ। তবে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই কাজ হাতে নিয়েছি। তাই আমরা সংকল্পবদ্ধ এটা বাস্তবায়ন অবশ্যই করব। বিভিন্ন কারণে এটা ১ ডিসেম্বরে চালু করা না গেলেও এই ডিসেম্বর মাসেই আমরা এটা চালু করব।

    সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির আরেক সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের ইচ্ছের কোনো ক্রুটি ছিল না। বাস মালিকরা আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সেই কথা রাখতে পারেনি। তাই আমরা বিআরটিসির বেশ কিছু বাস নিয়ে আগামী ১ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর এই রুট চালু করব। এছাড়া আগামী ১২ ডিসেম্বরের মধ্যে যদি কোনো পরিবহন আমাদের কাছে এই রুটে চলার জন্য আবেদন করে তাহলে আমরা সেসব বাসগুলো নেব।

    গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঘোষণা দেওয়া হয় যে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ। 

    কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এ পরিবহন। প্রায় ২১ কিলোমিটারের এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা। কিন্তু ১৯তম সভা শেষে কমিটি ১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর থেকে এই রুটে বাস রুট রেশনালাইজেশনের প্রাথমিক কাজ করবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ