ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বৃদ্ধাকে কোলে নিয়ে কেন্দ্রে পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী

     বৃদ্ধাকে কোলে নিয়ে কেন্দ্রে পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ৭৫ বছরে বৃদ্ধা আয়শা খাতুন। স্বামী শেখ কাদের। ফরিদপুরের চরভদ্রাসনের চর-হরিরামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একরাম মাতব্বরের ডাংগি গ্রামের বাসিন্দা তারা। বয়সের ভারে ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না আয়শা খাতুন।

    আয়শা খাতুন লাঠি ভর করে তবুও এসেছেন ভোট দিতে। এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বৃদ্ধা আয়শা খাতুনকে কোলে করে ভোট কেন্দ্রের বুথে পৌঁছে দেন। উপজেলার চর-হরিরামপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা দেখা যায়।

    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চর-হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাহাঙ্গীর কবির বেপারী। তার প্রতীক ‘টেবিল ফ্যান’। রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই ভোটকেন্দ্রে লাঠি ভর করে, কষ্ট করে খুড়িয়ে খুড়িয়ে ভোটকেন্দ্রে আসেন বৃদ্ধা আয়শা খাতুন।

    এ সময় ওই কেন্দ্রে উপস্থিত থাকা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির নিজে বৃদ্ধাকে কোলে করে ভোটকেন্দ্রের বুথে পৌঁছে দেন। তাৎক্ষণিক এই মানবিক বিষয়টি কেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটারদের মধ্যে একজন প্রার্থীর এমন মানবিকতায় প্রসংশায় ভাসেন তিনি।

    বৃদ্ধা আয়শা খাতুন বলেন, ‘বয়স হয়েছে। শরীরও ভালো না। ভোটাভুটি হলে আমি ভোট দেওয়া বাদ দেই না। সারা জীবন ভোট দিয়ে আইছি। হতে পারে এবারই শেষ ভোট। তাই হাঁটতে কষ্ট হলেও লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে আসার সময় উনি আমাকে কোলে করে পৌঁ দেন। উনি খুব ভালো মানুষ। আমি তার জন্য দোয়া করি।’

    চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির বলেন, আমি আমার ভোটারে জন্য নিবেদিতপ্রাণ। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। আমার মায়ের মতো একজন বৃদ্ধাকে হাঁটতে কষ্ট হচ্ছে দেখে কোলে করে পৌঁছে দিয়েছি। ভোটের ফলাফল যা হয় মেনে নেব। কিন্তু মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ