ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের: পর্যটন প্রতিমন্ত্রী

    বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের: পর্যটন প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, চাহিদা বাড়ায় ঢাকার আশপাশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

    রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

    পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঈশ্বরদী বিমানবন্দর সংস্কারের পরে পুনরায় চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। ঈশ্বরদী বিমানবন্দরের জন্য মোট ৪৩৬ দশমিক ৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর কাছে ২৯০ দশমিক ৭৪ একর হস্তান্তর করা হয়েছে।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দখলে থাকা অবশিষ্ট ১৪৫ দশমিক ৯১ একর জমিতে টার্মিনাল ভবন, রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, নেভিগেশন যন্ত্রপাতি, যোগাযোগ যন্ত্রপাতি, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও বিমানবন্দরের প্রবেশ সড়কসহ অন্যান্য স্থাপনাদি রয়েছে।

    বরিশাল বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা বরিশাল-৪ আসনের সংসদ পংকজ নাথের এমন প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী জানান, বরিশাল বিমানবন্দর ফ্লাইট পরিচালনার উপযোগী রয়েছে। এ বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে, টার্মিনাল ভবন এবং ৫০ হাজার বর্গফুট অ্যাপ্রোনসহ অন্যান্য সুবিধা রয়েছে।

    এ বিমানবন্দরের সেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য বেবিচক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিমানবন্দরটি আধুনিকায়নের জন্য বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা, ড্রইং-ডিজাইন, মাস্টার প্ল্যান ও ব্যয় প্রাক্কলন নির্ধারণের জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন ও মাস্টার প্ল্যান প্রস্তুতের কাজ শেষ হয়েছে।

    যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। মোংলা সমুদ্র বন্দরের কার্যকারিতা বৃদ্ধি এবং মোংলা ইপিজেড ও মোংলা ইকোনোমিক জোনের কার্যকারিতা বৃদ্ধির জন্য পিপিপির আওতায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে সরকারের নীতিগত অনুমোদন রয়েছে।

    লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নোয়াখালী বা লক্ষ্মীপুরের বিমানবন্দরর নির্মাণের পরিকল্পনা সরকারের আপতত নেই। আকাশপথে চট্টগ্রাম বিমানবন্দর থেকে নোয়াখালী সদর উপজেলার দূরত্ব মাত্র ৪৮ নটিক্যাল মাইল। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো।

    নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এ বছরের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ বিমানের বহরে যাত্রী পরিবহনের জন্য ২১টি উড়োজাহাজ রয়েছে। এ সময় তিনি বিমানকে লাভজনক করার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ