ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • করোনায় ক্ষ‌তিগ্রস্ত অভিবাসীদের চাকরিতে পুনঃস্থাপনের আহ্বান

     করোনায় ক্ষ‌তিগ্রস্ত অভিবাসীদের চাকরিতে পুনঃস্থাপনের আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ক‌রোনাভাইরা‌সের কারণে কর্মচ্যুত এবং দে‌শে ফিরে আসা সব অভিবাসী কর্মীকে দ্রুত স্বাগতিক দেশগুলোতে চাকরিতে পুনঃস্থাপন করার আহ্বান জা‌নি‌য়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    সোমবার (২৯ নভেম্বর) জেনেভায় অন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

    সভায় ড. মো‌মেন অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চাকরির নিশ্চয়তাসহ তাদের সব ধরনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও স্বাগতিক দেশগুলোকে আহ্বান জানান। তি‌নি সব অভিবাসী কর্মীর জন্য দ্রুত কোভিড-১৯ টিকা নিশ্চিত করার ওপর জোর দেন।

    মো‌মেন ব‌লেন, অভিবাসী কর্মীরা তাদের স্বদেশ এবং স্বাগতিক দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অভিবাসী কর্মীদের আয়ের মাধ্যমে লাখ লাখ পরিবারের জীবিকা সংস্থান হয়।

    এ সময় করোনার কারণে চাকরি হারিয়ে বাংলাদেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের পুনর্বাসন করার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মন্ত্রী সবাইকে অবহিত করেন।

    কোভিড-১৯ মহামা‌রি থেকে টেকসই পুনরুদ্ধারের জন্য সব অভিবাসী কর্মীকে পুনরুদ্ধার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা অতি জরুরি বলে সভায় উল্লেখ করেন মো‌মেন। এছাড়া তিনি অভিবাসী কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বাগতিক দেশগুলোকে যথাযথ আইনি রক্ষাকবচের উপর গুরুত্বারোপ করেন।

    আইওএমের মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো এই উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। কলম্বিয়া, ফিলিপাইন ও ভেনেজুয়েলার রাষ্ট্রপতিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি এ সভায় যোগদান করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ