ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • এবার ভ্যাকসিন না নিলে সব ধরনের সেবা বন্ধ

    এবার ভ্যাকসিন না নিলে সব ধরনের সেবা বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাস সংক্রমণ কমাতে সরকার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেন।

    এর আগে করোনা সংক্রমণ কমাতে ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করেছিল এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ চালু করতে যাচ্ছে।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ প্রায় ৬ কোটি ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৪ কোটির কাছাকাছি। সব পর্যায়েই টিকা দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারপরও দেখা যাচ্ছে- এখনও অনেকে টিকা নেননি এবং তাদের টিকা নেওয়ার আগ্রহও কম।

    মন্ত্রী বলেন, জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে প্রতিটি সরকারি দপ্তরে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবা হচ্ছে।এটি করতে পারলে টিকার কার্যক্রম আরও বেগবান হবে।বিষয়টি এখন চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ