ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আজ থেকে কার্যকর

    বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আজ থেকে কার্যকর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর হচ্ছে আজ বুধবার থেকে। এদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে। এ জন্য ছাত্রছাত্রীদের ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে।

    তবে সাপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে অর্ধেক ভাড়া দেওয়ার সুযোগ থাকছে না। এ ছাড়া ঢাকার বাইরে হাফ ভাড়া নেওয়া হবে না।

    গতকাল মঙ্গলবার পরিবহণ মালিকদের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

    এদিন সংবাদ সম্মেলন করে অর্ধেক ভাড়ার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি জানান, বুধবার থেকেই বাসে হাফ (পাস) ভাড়া কার্যকর হবে।  

    তিনি জানান, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত গণপরিবহণে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে। এ জন্য ছাত্রছাত্রীদের দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। তবে ঢাকার বাইরে হাফ ভাড়া নেওয়া হবে না। সাপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফ ভাড়া দেওয়ার সুযোগ নেই।  

    এনায়েত উল্লাহর ভাষ্য— এ সিদ্ধান্ত (অর্ধেক ভাড়া) শুধু ঢাকা মেট্রো এলাকার জন্য কার্যকর হবে। কোনোভাবে ঢাকার বাইরের জন্য কার্যকর হবে না। ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো।

    এর আগে বিআরটিসি গাড়িতে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা দেয় সরকার।  শিক্ষার্থীদের দাবি ছিল— সব বাসেই যেন অর্ধেক ভাড়া নেওয়া হয়।    

    এরও আগে শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ ভাড়া বাস্তবায়নে পরিবহণ নেতাদের সঙ্গে দুবার বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।  কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছিলেন বাসমালিকরা।

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের বিক্ষোভের মাঝেই গত বুধবার সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন।  সোমবার রাতে বাড্ডায় মাঈনুদ্দিন নামে আরেক শিক্ষার্থী নিহত হন। প্রতিবাদ ও গণপরিবহণে হাফ ভাড়ার দাবিতে গতকালও রামপুরা সড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ