ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • স্কুলে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

    স্কুলে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেরপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। পরে একই দিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় গৃহবধূর করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে শ্রীবরদী উপজেলায় ওই ঘটনা ঘটে। গ্রেফতার তিনজন হলেন, উপজেলার মো. কামরুজ্জামান (২৩) ও শফিকুল ইসলাম (২৭) এবং জামালপুরের দেউরপাড়া গ্রামের আয়নাল হক (৫০)।

    এজাহার সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জে স্বামীর বাড়ি থেকে শ্রীবরদী বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। বাবার বাড়িতে আসার পর ভুক্তভোগী গৃহবধূর কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন কামরুজ্জামান।

    গত সোমবার দুপুরে ওই গৃহবধূ কামরুজ্জামানের কাছে তার পাওনা টাকা চান। তিনি টাকা নেওয়ার জন্য সোমবার সন্ধ্যায় উপজেলার একটি বাজারে যেতে বলেন। এরপর গৃহবধূ সেখানে গেলে তাকে কৌশলে একটি বিদ্যালয়ের ভেতরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

    শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাশিম ঢাকা পোস্টকে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণ ঘটনার সত্যতা পাওয়া গেছে। জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ