ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিতাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে-নাতিরা

    পিতাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে-নাতিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বিমল হালদার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে পাষণ্ড ছেলে ও তার নাতিরা। বর্তমানে ওই বৃদ্ধ যন্ত্রণাকাতর শরীর নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

    এ ঘটনায় মঙ্গলবার রাতে বিমল হালদার ছেলে গোবিন্দ হালদারসহ চারজনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে জমিসংক্রান্ত বিরোধের জেরে বিমল হালদারকে পিটিয়ে জখম করে গোবিন্দ হালদার ও তার ছেলেরা। এ সময় মধুসুদন হালদার ও তার মা উষা রানী বাধা দিলে তাদেরও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

    কলাপাড়া থানার ওসি জসিম উদ্দিন  জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ