ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১৩৪৫, বহিষ্কার ২১

    এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১৩৪৫, বহিষ্কার ২১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের পরীক্ষা। সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এইচএসসি/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বি.এম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।

    প্রথমদিন সারাদেশের ১০টি শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী। এ ছাড়া অসাধুপন্থা অবলম্বন করায় ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে।

    তথ্য সূত্রে জানা গেছে, প্রথম দিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ও বিকালে সাধারণ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়), রসায়ন প্রথমপত্র, জীববিজ্ঞান, লঘু সংগীত প্রথমপত্র (তত্ত্বীয়) ও মাদরাসা বোর্ডের কুরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    সারাদেশে সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। তবে এদিন সকালে ও বিকালের পরীক্ষায় ৪ হাজার ৪৯৩ জন অনুপস্থিত ছিল।

    অন্যদিকে পরীক্ষার প্রথম দিনে মাদরাসা শিক্ষাবোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছয় হাজার ৭৫২ জন। এ ছাড়া অসাধুপন্থা অবলম্বন করায় ১৮ জনকে বহিষ্কার করা হয়েছে।

    দিনাজপুর বোর্ডে দুইজন ও যশোর বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    এবার এইচএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫১ হাজার ৪০৬ জন। ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮২৭ জন। ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৬৪২ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ