ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

    নভেম্বর মাসে ৩৭৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৩, আহত ৫৩২

    নভেম্বর মাসে  ৩৭৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৩, আহত ৫৩২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গত নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত ও ৫৩২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৫৮ জন শিশু এবং ৬৭ জন নারী।

    আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    দেশের ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এই সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৫ জন নিখোঁজ আছেন। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

    প্রতিবেদনে জানানো হয়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৮৩টি দুর্ঘটনায় নিহত ১০৪ জন। সবচেয়ে কম বরিশাল বিভাগে। ২২টি দুর্ঘটনায় নিহত ২৪ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত। সবচেয়ে কম লালমনিরহাট জেলায়। ২টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি। রাজধানী ঢাকায় ১৪টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

    রোড সেফটি ফাউন্ডেশন আরও জানায়, গত অক্টোবর মাসে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছিলেন। গড়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটেছিল ১১ দশমিক ১৬টি এবং নিহত হয়েছিলেন ১৩ দশমিক ১২ জন। নভেম্বর মাসে গড়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটেছে ১২ দশমিক ৬৩টি এবং নিহত হয়েছেন ১৩ দশমিক ৭৬ জন। এই হিসাবে অক্টোবরের তুলনায় নভেম্বরে দুর্ঘটনা বেড়েছে ১৩ দশমিক ১৭ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ