ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে : সেতুমন্ত্রী

    শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে : সেতুমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে কিছুদিন ধরে রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে।

    তিনি বলেন, ‘রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হয়। সেটার প্রমাণ আমাদের কাছে আছে। এর ভিডিও ফুটেজ আছে। একটা রাজনৈতিক দলের মহানগর কমিটির নেত্রী রামপুরায় রাস্তায় নেমে ছাত্রছাত্রীদের উসকানি দিচ্ছেন, স্কুলের ড্রেস পরে।’
    আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক রোড শোতে একথা বলেন তিনি। মন্ত্রীর অভিযোগ, এই আন্দোলনটা একটা বিশেষ এলাকায় সীমাবদ্ধ আছে। এটা রামপুরা এলাকাতেই শুধু হচ্ছে। ছাত্রছাত্রীরা যখন আন্দোলন শেষে লেখাপড়ায় মনোনিবেশ করছে, তখনই একটি মহল রাজনৈতিক উস্কানি দিচ্ছে।

    আন্দোলনের উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আইনি ব্যবস্থা যেভাবে নেওয়া হয়, সেভাবে নেওয়া হবে। আইন প্রয়োগকারী সংস্থার বিষয়টি তো আমার হাতে নেই। তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ