ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পটুয়াখালী বিএনপি অফিসে হামলায় ফখরুলের নিন্দা

    পটুয়াখালী বিএনপি অফিসে হামলায় ফখরুলের নিন্দা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলা করা হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    শনিবার (০৪ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, শনিবার দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা কাপুরুষোচিত।
    এ ধরনের হামলায় আবারো প্রমাণিত হলো-বর্তমান আওয়ামী লীগ সরকার কতটা নির্মম, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদি।

    তিনি বলেন, ১২ বছরে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন সংগ্রাম দমন করতে তারা বিভিন্ন কায়দায় দমন করেছে। বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার জনগণের সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের মাধ্যমে দেশে এক ব্যক্তির জুলুমের শাসন চলমান রেখেছে। দেশে চারদিকে এখন আতঙ্ক ও ভয়ের পরিবেশ। জনপদে জনপদে বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসন ব্যাপক আকার ধারণ করেছে।

    পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট বর্তমান সরকারের নিরবচ্ছিন্ন দুঃশাসনেরই ধারাবাহিকতা দাবি করে তিনি বলেন, অতীতে যেমন কোনো স্বৈরাচারই দমন-পীড়ণ চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি, বর্তমান ক্ষমতাসীনরাও গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। অচিরেই তাদের পতন হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ