ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • সরকারের পতন ঘটানো যাবে না : কৃষিমন্ত্রী

    সরকারের পতন ঘটানো যাবে না : কৃষিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। ষড়যন্ত্র আর আন্দোলন করে জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের পতন ঘটানো যাবে না।

    আজ শনিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ড. মো. আব্দুর রাজ্জাক আরো বলেন, আমরা কোনো আন্দোলন সংগ্রামকে ভয় পাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। উন্নয়নের জোয়ারে সকল ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে।

    কৃষিমন্ত্রী বলেন, ছাত্ররাই ছাত্রলীগ করবে। অছাত্র, বেশি বয়সী ও বিবাহিতদেরকে ছাত্রলীগে স্থান দেওয়া হবে না। এক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে মানা হবে।

    ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ড. রাজ্জাক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি সুশৃঙ্খল, সুদক্ষ ও ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের চেতনার ও দর্শনের সংগঠন। আর এই সংগঠনের নেতা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের কর্মীদের এ বিষয়গুলো মনে রাখতে হবে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কাজে জড়িত হওয়া যাবে না। কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ