ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পাপনের বক্তব্যের পরই ছুটি চেয়ে সাকিবের চিঠি!

    পাপনের বক্তব্যের পরই ছুটি চেয়ে সাকিবের চিঠি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুঞ্জন ছিল, নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। সেই গুঞ্জন সত্যি হলো। তবে দল ঘোষণার পর। দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে রেখেই শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এর এক ঘণ্টা পর চিঠি দিয়ে সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চান।

    দল ঘোষণার ঘণ্টাখানেক পর আনুষ্ঠানিকভাবে ‘পারিবারিক কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

    তবে এর আগে, বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন শনিবার বিকেলে বলেন, সাকিব এখনো লিখিতভাবে বোর্ডে কোনো কিছুই জানাননি।

    বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পাঠানো চিঠিতে সাকিব জানিয়েছেন, জরুরি পারিবারিক কারণে তিনি ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে যেতে চান না। সাকিব তাই অনুরোধ করেছেন তাঁকে দলের বাইরে রাখতে।

    ৭ দিনের কোয়ারেন্টিনসহ মোট ৪০ দিনের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুই ও দ্বিতীয় টেস্টটি হবে ক্রাইস্টচার্চে। সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।

    এ বছরের ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ