ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক
  • মিথিলাকে সঙ্গে নিয়ে স্মৃতিতে ফিরে গেলেন সৃজিত

      মিথিলাকে সঙ্গে নিয়ে স্মৃতিতে ফিরে গেলেন সৃজিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শুটিংয়ের ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে প্রিয়জনদের সঙ্গে কিছু ভাল সময় কাটিয়েছেন এই নির্মাতা।

    কিন্তু সেই সময় ফেলে আসা স্মৃতিতেও ফিরে যান তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও।  

    সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন সৃজিত। একটিতে তারা চারজন গলির মধ্যে সেলফি তুলেছেন। অন্যটি রেস্তরাঁয়। ক্যাপশনে লেখেন বাবা-মায়ের সঙ্গে কাটানো ছোট সময়ের কিছু কথা।  

    সৃজিত লেখেন, ৩৫ বছর আগে, প্রফেসর মুখার্জি ও ডঃ সরকার এখানে আসতেন তার কন্যা ও পুত্রকে নিয়ে। তারা রাতের শো দেখতে যেতেন ইন্দিরা, পূর্ণ, বাজলি কিংবা ভারতীতে। একটা বৃত্ত সম্পূর্ণ হলো। পরের প্রজন্ম সময় কাটাল সাঙ্গুভ্যালি ও ৫-এ ইন্দ্রা রায় রোড। এখান থেকেই সবকিছুর শুরু।

    সৃজিত মুখার্জি বর্তমানে বলিউডের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করছেন ‘শাবাশ মিতু’ সিনেমার শুটিং। এরপরেই ‘শেরদিল’-এর শুটিং শুরু করছেন সৃজিত। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে উত্তরবঙ্গে।  

    ‘শেরদিল’-এর গল্প বাঘ ও প্রকৃতিকে নিয়ে। এই সিনেমার অভিনয় করছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর রয়েছেন নীরজ কবি, সায়নী গুপ্তার মতো তারকারাও।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ