ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ওমিক্রন মোকাবিলায় আমরা প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

    ওমিক্রন মোকাবিলায় আমরা প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে ওমিক্রন মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

    আজ রোববার দুপুর ১২টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'দেশে সাউথ আফ্রিকা এবং আফ্রিকা থেকে যারাই আসবেন তাদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে এবং ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। অন্যান্য যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে সেখান থেকে আসার ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে।'

    যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'তারা যেন সংক্রমিত হয়ে দেশে না আসেন। আমি আহ্বান জানাই, যারা বিদেশে আছেন বিশেষ করে আফ্রিকান দেশে, এই মুহূর্তে দেশে না আসলে ভালো হয়। কারণ, আপনারা আপনাদের পরিবারকে নিরাপদ রাখতে চাইবেন, দেশকে নিরাপদে রাখতে চাইবেন। কাজেই, এখন যেখানে আছেন সেখানেই থাকুন, নিরাপদে থাকুন।'

    ওমিক্রন মোকাবিলায় নেওয়া উদ্যোগের বিষয়ে তিনি বলেন, 'সীমান্তে পরীক্ষা ও কোয়ারেন্টিনের বিষয়টি জোরদার করেছি। ঢাকায়ও আমরা অনেকগুলো কোয়ারেন্টিন সেন্টার করেছি। বিশেষ করে হাসপাতাল, যেগুলো আগেও আমরা ব্যবহার করেছি, সেখানে কোয়ারেন্টিন সেন্টার করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা বাইরে থেকে আসবেন তারা সেখানে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিন করতে পারবেন।'

    'এয়ারপোর্টের স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে, ল্যাবটি অনেক বড় করা হয়েছে। আগে এটি ২ হাজার স্কয়ার ফিটের ছিল, এখন ৩০ হাজার স্কয়ার ফিটের করা হয়েছে।'

    'হাসপাতাল, আইসিইউ প্রস্তুত রেখেছি। সব জেলায় হাসপাতালগুলোকে চিঠি দিয়েছি প্রস্তুত থাকতে। সেখানেও প্রয়োজনে কোয়ারেন্টিন করা যাবে। সব মিলিয়ে আমরা প্রস্তুত আছি।'

    জনবল বাড়াতে ৮ হাজার নার্স ও ৪ হাজার ডাক্তার নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বলে যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ