ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • তার বিদেশ যাত্রায় কেয়ামত পর্যন্ত কি নিষেধাজ্ঞা থাকবে, প্রশ্ন হাইকোর্টের

    তার বিদেশ যাত্রায় কেয়ামত পর্যন্ত কি নিষেধাজ্ঞা থাকবে, প্রশ্ন হাইকোর্টের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না। অযথা ক্ষমতা দেখাবেন না।একজন মানুষকে ২০১৯ সালে নোটিশ দিলেন, কিন্তু এখনো নিষ্পত্তি করলেন না। আবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিলেন। তার বিদেশ যাত্রায় কেয়ামত পর্যন্ত কি নিষেধাজ্ঞা থাকবে?’

    রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ করে এসব মন্তব্য করেন।

    এরপর আদালত আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট সাঈদা ইয়াসমিন।

    পরে আইনজীবী জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালের মার্চ মাসে আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোটিশ দেয় দুদক। পরে তাকে দুদক কার্যালয়ে হাজিরও হতে হয়।পরবর্তীতে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয় দুদক।

    জয়নাল আবেদীন জানান, দুদকের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে উচ্চ আদালতে রিট করেন মামুন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ