ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় ৬টি দোকান ভস্মীভূত

    কলাপাড়ায় ৬টি দোকান ভস্মীভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
    বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ক্ষতির পরিমাণ অন্তত ২৫ লাখ টাকা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

    দৌলতপুর গ্রামের ব্যবসায়ী মাসুম খান জানান, প্রথমে মো. সাগরের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কলাপাড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পরে ঘটনাস্থলে পৌঁছান বলে স্থানীয়রা অভিযোগ করেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন মো. শামসুল আলম পনু, মো.হাবিব আকন, মো. সাগর, মিলন পাহলান, মো.আনসার ফরাজী ও মো. শাহআলম।
    তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ