ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভিক্যাটের বিয়েতে অতিথিদের জন্য নতুন শর্ত

    ভিক্যাটের বিয়েতে অতিথিদের জন্য নতুন শর্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠানে সামিল হতে মানতে হবে একগুচ্ছ নিয়ম। সেই তালিকায় নতুন সংযোজন। নায়ক-নায়িকার বিয়েতে আসতে হলে গাড়িতে থাকতে হবে বিশেষ স্টিকার। যা দেখে বোঝা যাবে আরোহী নায়ক নায়িকার বিয়েতে আমন্ত্রিত।

    শুধু তাই নয়, করোনা পরীক্ষার ফল নেগেটিভ থাকলে তবেই ‘ভিক্যাট’-এর বিয়ের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। প্রত্যেক অতিথিকে ভ্যাক্সিনের সদনপত্র নিয়ে আসতে হবে। এ ছাড়াও আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্টও আনতে হবে অতিথিদের।


    রাজস্থানের সাওয়াই মধুপুরে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান হবে ধুমধাম করে। বিয়েতে নিরাপত্তা ব্যবস্থা, যানজট এবং গাড়ির পার্কিংয়ের ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা কালেক্টর রাজেন্দ্র কিষাণ। দুই তারকার বিশেষ দিনে যাতে শৃঙ্খলা বজায় থাকে, সে দিকটিও মাথায় রাখার কথা বলেছেন তিনি।

    সম্প্রতি প্রকাশ পেয়েছে বিয়েবাড়িতে প্রবেশে নিয়মাবলির তালিকা। অনুষ্ঠানে এসে ছবি না তোলার চুক্তিতে সই করতে হবে অতিথিদের। এমনকি বিয়ের সময় ফোন ব্যবহার করাও নিষিদ্ধ। বিশেষ কোড না জানলে অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না অতিথিরা। এমনই কড়া নিয়মের বেড়াজালে কাছের মানুষদের সঙ্গে নিয়ে উদযাপনে মাতবেন ‘ভিক্যাট’।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ