ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ভারতে এক পরিবারের ৯ সদস্যের ওমিক্রন শনাক্ত

    ভারতে এক পরিবারের ৯ সদস্যের ওমিক্রন শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে একই পরিবারের ৯ সদস্যের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। এ নিয়ে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

    রোববার (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রে আরও সাত জনের দেহে মিলেছে ওমিক্রন। পুনের একটি শহর পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই মেয়ে এবং ওই নারীর ভাই ও তার দুই মেয়ে রয়েছে। আক্রান্তরা সকলেই নাইজেরিয়া ফেরত। এ ছাড়াও ফিনল্যান্ড ফেরত এক ব্যক্তির শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে।

    এর আগে শনিবার মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত একজনের দেহে ওমিক্রন ধরা পড়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮।

    ভারতে করোনার নতুন এই ধরনের প্রথম সন্ধান মেলে কর্ণাটকে। সেখানে এক চিকিৎকসহ দুই জন ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই গুজরাটে একজনের দেহে মেলে ওই ভাইরাস। এছাড়া রাজধানী দিল্লিতেও হানা দিয়েছে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান নতুন ধরন ওমিক্রন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ