ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • আমতলীতে টানা বৃষ্টিতে ভোগান্তি চরমে পৌরবাসীর

    আমতলীতে টানা বৃষ্টিতে ভোগান্তি চরমে পৌরবাসীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পৌররবাসীর ভোগান্তি চরমে। রাস্তায় যানবাহনের  সংকট দেখা দিয়েছে। জানা যায়, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায়  সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ ।

    শনিবার (৪ ডিসেম্বর) থেকেই বৃষ্টি হচ্ছে। বিশেষ করে রোববার (৫ ডিসেম্বর) দিনগত রাত থেকে চলা টানা বৃষ্টি এখনও চলছে। সূর্যের ও দেখা নেই গত দুদিন ধরে।

    অসময়ের এই বৃষ্টির কারণে সোমবার (৬ ডিসেম্বর) সকালে বাড়ির বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। আবার যারা ছাতা নিয়ে ঘর থেকে বের হননি, তাদের ভোগান্তির শেষ নাই। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে যানবাহনের  অপেক্ষায় অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

    এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,  ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত। এই দুই দিন বৃষ্টি হতে পারে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ