ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ‘সেদিনের আশায় আছি, যেদিন ভারতে আসা যাওয়া করতে ভিসা লাগবে না’

    ‘সেদিনের আশায় আছি, যেদিন ভারতে আসা যাওয়া করতে ভিসা লাগবে না’
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।  তিনি বলেছেন, আমি তো সে দিনের আশায় আছি, যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে আসা যাওয়া করতে কোনো ভিসা লাগবে না। তাদের সঙ্গে আমাদের কোনো বাধা থাকবে না।

    সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তিতে এক আলোচনা সভার তিনি এসব কথা বলেন।  ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ এই আলোচনা সভার আয়োজন করে।

    স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক তা আরও গভীরভাবে উদযাপন করতে চাই।  

    একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত-পাকিস্তানের লড়াই নয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ইন্ডিয়া- পাকিস্তানের লড়াই নয়।  এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ।  এই যুদ্ধে ভারত সাহায্য করেছে স্বাধীন বাংলাদেশকে।

    তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ উদযাপনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গেও কূটনীতির ৫০ বছর পূর্তি উদযাপন করছি।  এর জন্য দেশবাসীকেও ধন্যবাদ দিই, কেননা যে দল এ দেশে স্বাধীনতা নিয়ে এসেছিল, জাতি তাদের ভোট দিয়ে এই উদযাপনগুলো করার সুযোগ দিয়েছে।

    আলোচনা সভায় ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামালউদ্দিন সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম কে দোরাইস্বামী এবং ভূটানের রাষ্ট্রদূত রিনচেন কুইনসেল।  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আপন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ