ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাংলালিংকের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চান জেমস-মাইলস

    বাংলালিংকের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চান জেমস-মাইলস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ। অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগ এনে এই ক্ষতিপূরণ চাচ্ছেন তারা।

    কপিরাইট আইনের দুই মামলায় বাংলালিংকের চারজনের পক্ষে করা জামিন আবেদনের শুনানিতে আইনজীবীরা এ কথা বলেন। সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার শুনানির দিন ধার্য ছিল।

    এদিন অন্তর্বর্তীকালীন জামিনে থাকা বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর আদালতে হাজির হন। তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন স্থায়ী করার আবেন করেন।

    শুনানিতে তাদের আইনজীবীরা আদালতকে বলেন, ‘বাদীপক্ষের সাথে মামলা নিয়ে আপসের কথাবার্তা চলছে। তারা ৫ কোটি করে ১০ কোটি টাকা চেয়ে আসামিদের চিঠিও দিয়েছেন। এ নিয়ে উভয়পক্ষ বৈঠকে বসবে। আশা করছি, কিছুদিনের মধ্যে মামলা আপস হয়ে যাবে। এমতাবস্থায় আসামিদের স্থায়ী জামিনের প্রার্থনা করছি। ’

    শুনানি শেষে আদালত আসামিদের স্থায়ী জামিনের আদেশ দেন। আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়। এই সময়ের মধ্যে উভয়পক্ষকে আপসের চেষ্টা করতে বলেছেন আদালত।

    সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল বলেন, ‘গত ৩০ তারিখ আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ৬ তারিখ পর্যন্ত তাদের জামিন দেন আদালত। সোমবার তারা আদালতে এসে জামিন স্থায়ীর আবেদন করেন।’

    ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মামলা দায়ের করেন।

    মামলায় মানাম আহমেদ ও হামিন আহমেদ অভিযোগ করেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি আসামিরা তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করে আসছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    অন্যদিকে জেমসও তার গাওয়া ‘দুখিনি দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’ ও ‘যার যার ধর্ম’ গান সম্পর্কেও একই ধরনের অভিযোগ করেন।

    মামলার প্রধান ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাশিয়া বিদেশে চলে গেছেন। তিনি আর দেশে ফিরবেন না বলে বাদীপক্ষ জেনেছে। এ জন্য বাদীপক্ষ তাকে মামলা থেকে বাদ দিয়েছেন বলে জানান তাপস কুমার পাল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ