ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হাসপাতালে মাদক সেবন, চিকিৎসককে শাস্তিমূলক বদলি

    হাসপাতালে মাদক সেবন, চিকিৎসককে শাস্তিমূলক বদলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবনের ঘটনায় উপ-সহকারী মেডিকেল অফিসার আবুল বাশারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

    গত ২৮ নভেম্বর বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. বাসুদেব কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে আবুল বাশারকে বাউফল থেকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।

    সম্প্রতি বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্রামাগারে মাদকের আসর থেকে ধারণ করা ৪০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ অসংখ্য মোবাইল ফোনে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

    ভিডিও ক্লিপে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার তাস খেলার প্রস্তুতি নিচ্ছেন। তার পাশে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মুনিবুর রহমান ওরফে সোহাগ মোল্লা মাদক সেবন করছেন। ওই আসরে বসে আছেন বহিরাগত এক যুবক। বহিরাগত ওই যুবক এর আগে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন বলে জানা গেছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডিও ক্লিপ নিয়ে যুগান্তরসহ একাধিক পত্রিকায় খবর প্রকাশের পর টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্রামাগারে মাদক সেবনের সত্যতা পাওয়ায় চিকিৎসক আবুল বাশারের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়।

    অবশ্য ওই ভিডিও ক্লিপ সম্পর্কে আবুল বাশার ও মুনিবুর রহমান কিছুই জানেন না, এমনকি ভিডিও ক্লিপে থাকা ব্যক্তিদের মধ্যে তারা কেউ না বলেও দাবি করেন।

    বাউফলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, সরকারি চাকরির শৃঙ্খলা ভাঙায় আবুল বাশারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ