ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দুই নারী ক্রিকেটারের করোনা; ‘ওমিক্রন’ কি না দেখছে স্বাস্থ্য অধিদফতর

    দুই নারী ক্রিকেটারের করোনা; ‘ওমিক্রন’ কি না দেখছে স্বাস্থ্য অধিদফতর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জিম্বাবুয়ে থেকে ফিরে ৫ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন নারী ক্রিকেট দলের সদস্যরা। গতকাল তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু দুই জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। তাদের আলাদা করে রাখা হয়েছে। 

    তারা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কি না এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তিন দফা পরীক্ষার পর গতকাল সন্ধ্যায় আবারও তাদের নমুনা নিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

    মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, দুই নারী ক্রিকেটারের শরীররে করোনার কোনো উপসর্গ নেই। তাদের দুই জনকেই হোটেল সোনারগাঁওয়ে একই রুমে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় আবারও তাদের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। পরীক্ষা নিরীক্ষার পরই বলা যাবে সেটি ওমিক্রন কি না।

    এর আগে গতকাল রাতে সাংবাদিকদের স্বাস্থ্য মহাপরিচালক বলেন, গত ১ ডিসেম্বর জাতীয় মহিলা ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ফিরে আসে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়েছে। এরপর গত ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় টেস্টের পর আজ দুই খেলোয়াড়ের পজিটিভ পাওয়া গেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ