ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতেই ক্রিকেটকে বিদায় বলছেন গেইল?

    জানুয়ারিতেই ক্রিকেটকে বিদায় বলছেন গেইল?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    খেলোয়াড়ের বয়স মধ্য ত্রিশের কোঠা পেরিয়ে গেলেই একেকটা বড় টুর্নামেন্ট শেষ হলে শুরু হয়ে যায় গুঞ্জন, বিদায় বলে দিচ্ছেন বুঝি? সেখানে ক্রিস গেইলের পেরিয়ে গেছে ৪১। স্বাভাবিকভাবেই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শেষের পর গুঞ্জন সৃষ্টি হয়েছিল তার বিদায়ের।

    তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে গেইল তখন জানিয়েছিলেন, এখনই অবসর নেইনি, ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে তাদের ধন্যবাদ জানিয়েই বিদায় নিতে চাই। জ্যামাইকান এই ওপেনারকে সেই সুযোগটাই করে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সব ম্যাচই আয়োজন করবে গেইলের ঘরের মাঠ জ্যামাইকার স্যাবাইনা পার্কে। 

    আগামী ৮ জানুয়ারি শুরু হবে তিন ওয়ানডের এই সিরিজ। এরপর আইরিশদের ক্যারিবীয় দ্বীপ সফরের শেষ ম্যাচটি হবে টি-টোয়েন্টি, তা মাঠে গড়াবে ১৬ জানুয়ারি। সে ম্যাচটাই হয়ে যেতে পারে গেইলের শেষ ম্যাচ। 

    সে ম্যাচের পর গেইল বিদায় বলবেন কিনা, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে তার ইচ্ছে মোতাবেক ঘরের মাঠে বিদায় বলার সুযোগটাই গড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। 

    ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহি জনি গ্রেভ বলেন, ‘আমরা সবাই মনে করেছি ঘরের মাঠে একটা ম্যাচ খেলে বিদায় বলার সুযোগটা তাকে দেওয়া উচিত। আয়ারল্যান্ড সিরিজটায় সে সুযোগটা থাকছে।’ 

    আয়ারল্যান্ড দল আগামী ৩১ ডিসেম্বর পা রাখবে ক্যারিবীয় মুল্লুকে। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টির একটি সিরিজ খেলবে প্রতিপক্ষের মাটিতে। দুই সিরিজের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে দলটি।

    ২০২০ সালে সবশেষ ক্যারিবীয় দ্বীপে সফরে গিয়েছিল আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজটা ১-১ ড্র করেছিল আইরিশরা। তবে ওয়ানডে সিরিজটা হেরে বসেছিল ৩-০ ব্যবধানে।  

    তবে আসন্ন সিরিজটির ভেন্যু স্যাবাইনা পার্ক অবশ্য পুরোনো এক সুখস্মৃতিও ফিরিয়ে আনছে দলটির কাছে। এখানেই যে ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের টিকিট কেটে ফেলেছিল আইরিশরা। গেইলের বিদায়, কিংবা তার আগে তেমন কিছু যে এবারও চাইবে সফরকারী দলটি, তা বলাই বাহুল্য!

    ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজের সূচি
    জানুয়ারি ৮ – প্রথম ওয়ানডে
    জানুয়ারি ১১ – দ্বিতীয় ওয়ানডে
    জানুয়ারি ১৪ – তৃতীয় ওয়ানডে
    জানুয়ারি ১৬ – একমাত্র টি-টোয়েন্টি
    সবক’টি ম্যাচ আয়োজিত হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ