ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • বাজারের ব্যাগে মিলল বিপুল ইয়াবা

    বাজারের ব্যাগে মিলল বিপুল ইয়াবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    সোমবার জেলার সদর মডেল থানাধীন নিতাইগঞ্জের ললুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

    মঙ্গলবার র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিতাইগঞ্জের ললুয়াপাড়ায় নিউ আল আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এক ব্যক্তি মাদক বিক্রি করছে— এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। 

    এ সময় ওই ব্যক্তির প্লাস্টিকের বাজারের ব্যাগে তিনটি লোহার পাইপের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।  

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. গাজী বিশ্বাস (৩২)। তিনি ফরিদপুরের মধুখালীর গারাখোলা গ্রামের মালেক বিশ্বাসের ছেলে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ