ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  • বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ১২ ঘণ্টা পর জেলে উদ্ধার

    বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ১২ ঘণ্টা পর জেলে উদ্ধার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এর ১২ ঘণ্টা পর বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় পাথরঘাটার মালীকানাধীন একট্রি মাছধরা ট্রলারের সহায়তায় হাফিজুর রহমান নামে এক জেলেকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের বাকি ২০ জেলেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার দুপুর তিনটার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানা এফবি সাফওয়ান নামে একটি মাছ ধরা ট্রলারের মাঝি মো. মহসিন মিয়া ভাসমান অবস্থায় জেলে হাফিজুর রহমানকে উদ্ধার করে। এর ৬ ঘণ্টা পর রাত ১১টার মহিপুর ঘাটে এসে পৌঁছায় ট্রলারটি।

    এর আগে গত রোববার ভোররাতের দিকে আবহাওয়া খারাপ থাকায় ঘাটের দিকে ফেরার পথে পিছন থেকে একটি ট্রলিং জাহাজ ধাক্কা দিলে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। তবে ডুবে যাওয়া ট্রলারের বাকি ২০ জেলেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

    উদ্ধার হওয়া জেলের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলিং জাহাজের (ফিশিং জাহাজ) ধাক্কা দেওয়ার পর ট্রলারটি উল্টে তলিয়ে যায়। এরপর জাহাজের লোকজন লাইট মেরে তাদের ডুবে যাওয়ার বিষয়টি দেখলেও এগিয়ে না এসে দ্রুত পালিয়ে যায়।

    এ সময় একটি তক্তার উপর ১২ ঘণ্টা ভাসমান ছিল হাফিজুর রহমান। বাকি ২০ জন জেলের জীবন নিয়ে শঙ্কিত বলেও জানান গোলাম মোস্তফা চৌধুরী।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন