ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ডায়রিয়া আক্রান্ত ছাড়ালো ৪১ হাজার, মৃত্যু ১২ 

    ডায়রিয়া আক্রান্ত ছাড়ালো ৪১ হাজার, মৃত্যু ১২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডায়রিয়ার প্রকোপ শুরু হওয়ার তিন মাস ২৬ দিনে দাঁড়ালো ৪১ হাজার ৩৬১ জন ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া এখনো এক হাজারের উপরে আক্রান্ত হচ্ছে প্রতিদিন। মারা গেছেন সর্বমোট ১২ জন। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে এই তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, বরিশাল বিভাগে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। 

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৪১ হাজার ৩৬১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১২ জন। আর সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ভোলা জেলায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫১৭ জন। পটুয়াখালী জেলায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৩৮ জন। 

    বরগুনায় ৬ হাজার ৫৬৬, বরিশালে ৫ হাজার ৫২৯, পিরোজপুরে ৪ হাজার ৯৮৩ ও ঝালকাঠিতে ৪ হাজার ৬২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর আরও জানায়, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের মজুদ রয়েছে। এখন পর্যন্ত বিভাগে ১ হাজার সিসির ৫১ হাজার ৮৪ ও ৫০০ সিসির ৩৯ হাজার ২৯৪ পিস স্যালাইন মজুদ আছে। বিভাগে ৪০টি এলাকার ১৮টি উপদ্র”ত অঞ্চলে ৪০৬টি মেডিকেল টিম কাজ করছে ডায়রিয়া প্রতিরোধে। ওদিকে ডায়রিয়া আক্রান্ত হয়ে ২৪ ঘন্টার মধ্যে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৫৫ বছর বয়সী আব্উল মালেক হাওলাদার মৃত্যুবরণ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ