ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • মুরাদের পদত্যাগপত্রে ভুল, হার্ডকপি চাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ

    মুরাদের পদত্যাগপত্রে ভুল, হার্ডকপি চাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ
    ডা. মুরাদ হাসান (বাঁয়ে) এবং জমা দেয়া পদত্যাগপত্রের ভুল (ডানে)।। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সচিবালয়ে ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে ভুল করেছেন ডা. মুরাদ হাসান। এমন পরিস্থিতিতে ই-মেইলে নয়, পদত্যাগপত্রের হার্ড কপি চাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    মুরাদের পাঠানো পদত্যাগপত্রটি ঘেটে দেখা যায়- তিনি পদত্যাগপত্রে উল্লেখিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদে যোগদানের তারিখে ভুল করেছেন। প্রথম লাইনে যোগদানের তারিখ উল্লেখ রয়েছে ‘ ১৯ মে ২০২১’। প্রকৃতপক্ষে তিনি ২০১৯ সালের ১৯ মে তথ্য মন্ত্রণালয়ে যোগ দেন, ২০২১ সালে নয়।

     

    নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল ও যৌন হয়রানিমূলক কথোপকথনের কল রেকর্ড, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সম্প্রতি তোপের মুখে পড়েন ডা. মো. মুরাদ হাসান। পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যিনি আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে নিজেকে সরিয়ে নিতে সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তরের ই-মেইলে পদত্যাগপত্র জমা দেন। ওই পদত্যাগপত্রটি আরটিভি নিউজের হাতেই রয়েছে।

    ওই পদত্যাগপত্রে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশ্রদ্ধ সালাম জানান। পদত্যাগপত্র গ্রহণ করতে অনুরোধও জানান তিনি। তথ্য প্রতিমন্ত্রী বর্তমানে চট্টগ্রামে আছেন বলে তার দপ্তরের এক কর্মকর্তা জানান। তিনি আজ দপ্তরে আসেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ