ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

তজুমদ্দিনে মেহেদী হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

তজুমদ্দিনে মেহেদী হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার তজুমদ্দিনে ২নং সোনাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উপজেলা যুবলীগ সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  মেহেদি হাসান (মিশু হাওলাদার) ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক বরাদ্ধের নির্ধারিত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, ২নং সোনাপুর ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচনে তফসিল ঘোষনার পর চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্ধের দিনে মেহেদী হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী। যে কারণে এই ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হচ্ছেনা। আগামী ২৬ ডিসেম্বর সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের মাঝে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন