ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক ও হাউটজারগান উপহার দিল ভারত

    মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক ও হাউটজারগান উপহার দিল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মিমি. মাউন্টেন হাউটজারগান উপহার দিয়েছে ভারত।

    মঙ্গলবার দুপুরে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল শ্রী বিথিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আশরাফের কাছে উপহার হিসেবে এগুলো হস্তান্তর করেন।

    বিজয়ের মাসে বাংলাদেশের প্রতি সন্মাননা জানাতে তাদের এটি ভ্রাতৃপ্রতিম উপহার বলে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে।

    টি-৫৫ ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে এবং মাউন্টেন হাউটজারগানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত ভারত সরকার একটি চিঠি পাঠিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে।

    টি-৫৫ ট্যাংক ও ১টি মাউন্টেন হাউটজারগান উপহার দেওয়ার বিষয়টি বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার নিশ্চিত করেছেন।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বন্দর, উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ট্যাংক এবং মাউন্টেন হাউটজারগানটি পেট্রাপোল স্থলবন্দর থেকে ক্রেনের মাধ্যমে সেনাবাহিনীর দুটি গাড়িতে আনলোড করে লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে সেনা সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে জাতীয় জাদুঘর, শাহবাগ ও ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে।

    বেনাপোল স্থলবন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানিয়েছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে নিয়ে যাওয়া ৬টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২০১১ সালের ২১ জুন ২টি ও ১৯ ডিসেম্বর ৪টি কামান ফেরত দেয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ