ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাইফুল ইসলাম

 বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাইফুল ইসলাম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

জানা যায়, বরিশাল রেঞ্জের সব ইউনিটের পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, কর্মতৎপরতা ও পুলিশি কার্যক্রমের সাফল্য বিবেচনায় ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার বিবেচনা করা হয়। যার মধ্যে ভোলা জেলা পুলিশ দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

অপরাধ পর্যালোচনা সভায় ভোলা জেলার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম, অবাধ ও সুষ্ঠু ইউপি নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে বরিশাল রেঞ্জের থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ সফলতার জন্য তাদের সবার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহসহ জেলা ও আরআরএফের পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন