ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক

    যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।  

    প্রায় ছয় বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর তিনি এই দায়িত্ব পেলেন।

    সূত্র: বাসস

    এক টুইটবার্তায় টিউলিপ যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়ে আনন্দিত বলে জানিয়েছেন।

    শ্যাডো চ্যান্সেলর রাচেল রিভস এমপির টিমে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান।  

    টিউলিপ বলেন, ‘লেবার পার্টির সম্মুখ সারিতে থাকার সুবিধা আমি পেয়েছি। শিশুদের জীবন গঠনে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ এবং যারা এ শিক্ষা দিচ্ছেন তাঁদের যথাযথ স্বীকৃতি ও সমর্থন করার জন্য লড়াই করা আমি কখনোই বন্ধ করব না। ছায়ামন্ত্রী হিসেবে আমি দুর্বল শিশুদের জন্য আরো ভালো সহায়তা দিতে লড়াই করেছি, সেসব শিশুর দেখাশোনা করেছি এবং বিনা মূল্যে স্কুলের খাবার সরবরাহ করেছি। ’

    যেসব প্রচারক ও সংগঠন তাকে এই কাজে সহযোগিতা করেছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।  

    টিউলিপ বলেন, ‘আমি জানি, আমার উত্তরসূরিরা শিশুদের জন্য এবং যারা তাদের সমর্থনে কাজ করছেন, তাদের জন্য কাজ করবেন, আমি তাদের ও নতুন ছায়া শিক্ষাসচিবকে শুভেচ্ছা জানাই। ’ 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ