ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সালমান খান

     বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সালমান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খান অন্যান্য তারকাদের মতোই নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করেন। বেশিরভাগ অনুষ্ঠানে অভিনেতাকে নিজের কাজ সম্পর্কে বলতে দেখা যায়। পরিবার সম্পর্কে খুব কমই কথাই বলেন তিনি। মা সালমা খানকে অত্যন্ত ভালোবাসেন সালমান। এমনকি নিজের মাকে সাপোর্ট সিস্টেম বলে থাকেন তিনি।

    ফিল্মফেয়ারকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, তারা বাবা সেলিম খান যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তার মা সালমা খান খুব কষ্ট পেয়েছিলেন। অভিনেতা বাবার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি।

    ১৯৮১ সালে প্রবীন অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন সেলিম খান। কোনও বিতর্ক বা চর্চা ছাড়াই স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন সালমানের মা সালমা খান। বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে বলতে গিয়ে সালমান জানিয়েছিলেন, বাবা সেলিমের জন্য তার মায়ের অপেক্ষা করার সিদ্ধান্তকে তিনি ঘৃণা করতেন। মাকে অসুখী দেখে মোটেই খুশি ছিলেন না এই তারকা। যদিও সেলিম নাকি অভিনেতাকে ব্যাখ্যা করেছিলেন তিনি সর্বদা সালমার পাশে থাকবেন এবং তাকে ভালোবাসবেন।

    সালমান বলেছিলেন, ‘তাকে অসুখী দেখাটা আমার সহ্য হচ্ছিল না। বাবার দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্তে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। আমি এটা ঘৃণা করতাম, যখন সে তার বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করত। তারপর ধীরে ধীরে মা মেনে নিতে শুরু করলেন। বাবা আমাদের ব্যাখ্যা করেছিলেন, তিনি এখনও মাকে ভালোবাসেন এবং তিনি সবসময় পাশে থাকবেন। আমার বয়স তখন প্রায় ১০ এবং হেলেন আন্টিকে সত্যিই মেনে নিতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। আজ সে আমাদের পরিবারের একটি অংশ’।

    সেই সাক্ষাৎকারেই সালমান ফাস করেছিলেন, তিনি ‘মায়ের ছেলে’। তার জীবনে মা-ই সবথেকে সেরা জিনিস। প্রযোজক সেলিম খান এবং সালমা খানের ঘরে রয়েছে চার সন্তান।

    সূত্র : হিন্দুস্তান টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ