ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ফেরিওয়ালার ৩ মাসের কারাদণ্ড

     শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ফেরিওয়ালার ৩ মাসের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ইব্রাহিম (২৫) নামে এক ফেরিওয়ালাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এ আদেশ দেন।

    ইব্রাহিম শহরের আদালতপাড়া এলাকার আব্দুল কাদের খানের ছেলে। তিনি শহরে ফেরি করে এলইডি বৈদ্যুতিক ভাল্ব বিক্রি করেন।

    সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠে পড়ে ইব্রাহিম। এসময় বাসে থাকা অন্যান্যরাও তাকে শিক্ষার্থী মনে করে বাসের সিটে বসতে দেন। কিছুক্ষণ পরেই ইব্রাহিম বাসে থাকা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে শুরু করে। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। সন্ধ্যায় ইব্রাহিম উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ