ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • প্রভাকে নিয়ে অভিনেত্রী ঊর্মিলা

    প্রভাকে নিয়ে অভিনেত্রী ঊর্মিলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও ঊর্মিলা শ্রাবন্তী কর। দর্শকমহলে নিজেদের শক্ত অবস্থান থাকলেও বেশ রয়ে-সয়ে কাজ করেন তারা। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও নাটককেন্দ্রিক সংগঠনের কাজে সময় দেন ঊর্মিলা।

    অন্যদিকে দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে প্রভা এখনও নিজেকে ধরে রেখেছেন অভিনয়ে। নিয়মিত কাজ করে যাচ্ছেন। অবসর সময়ে একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন প্রভা।

    কাজের ফাঁকে সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় প্রভা। প্রতিনিয়ত ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। অবশ্য ভক্তরা তার কোনো ছবিতেই মন্তব্য করার সুযোগ পায় না। কারণ তিনি সেই অপশন বন্ধ করে রাখেন। এবার তার রূপে মুগ্ধ হলেন ঊর্মিলা। প্রকাশ্যেই তিনি সে কথা জানিয়েছেন।

    নিজের ফেসবুক আইডিতে প্রভার একটি ছবি পোস্ট করেছেন ঊর্মিলা। যেখানে প্রভাকে দেখা যাচ্ছে, অফ হোয়াইট রঙের শাড়ি পরেছেন। হাতে চুড়ি, কানে দুল। হাস্যোজ্বল মুখে প্রভা চেয়ে আছেন নিচের দিকে।

    তার এই হৃদয়মোহিনী রূপে মুগ্ধ হয়ে ঊর্মিলা লিখেছেন, ‘কে তুমি, কী তোমার পরিচয়, কোন গগনে থাকো? কোথা থেকে আবির্ভাব হলে হে পরী? স্বর্গ থেকে বুঝি?’

    ঊর্মিলার এই পোস্টে মন্তব্য করেছেন প্রভাও। লিখেছেন, ‘ওলে বাচ্চা...আপুনি, খুব ভালোবাসি তোমায়’।

    প্রসঙ্গত, বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকের কাজে ব্যস্ত রয়েছেন ঊর্মিলা। অন্যদিকে প্রভা সম্প্রতি অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যেটার নাম ‘পারফর্মার’। তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত এই প্রোজেক্টে প্রভার সঙ্গে আছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া কিছু দিন আগেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রভা। মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কাভার করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন অভিনেত্রী। সাড়াও পেয়েছেন দারুণ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ