ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • দুই ডোজ টিকার আওতায় দেশের ৪ কোটি মানুষ

     দুই ডোজ টিকার আওতায় দেশের ৪ কোটি মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন পর্যন্ত প্রথম ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৭৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৭ লাখ ৩০ হাজার ৯০০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

    বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৮ ডিসেম্বর) সারাদেশে ১৪ লাখ ১৯ হাজার ৭৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৭ হাজার ৯৯৫ জনকে প্রথম ডোজ এবং ১০ লাখ ৭১ হাজার ৭৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বুধবার টিকা পাওয়াদের মধ্যে ৮১ হাজার ৪১ জন শিক্ষার্থী; যাদের ৫৮ হাজার ৫৭৬ জনকে প্রথম ডোজ এবং ২২ হাজার ৪৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ লাখ ৬৮ হাজার ৬৫৯ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেলো। আর দ্বিতীয় ডোজ পেলো ১ লাখ ৮৭ হাজার ৫৩৭ জন।

    উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ