ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    বুধবার (৮ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


    বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

    তিনি বলেন, গ্রেফতার ৭৪ জনের কাছ থেকে পাঁচ হাজার ৫৮৮ পিস ইয়াবা, ২০৩ দশমিক ৫ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৩১০ বোতল দেশীয় মদ, ১৩ পিস নেশাজাতীয় ইনজেকশন ও নয় হাজার পিস টাপেন্টাডল জব্দ করা হয়।

    গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ